আব্দুল্লাহ আল-আমিন,
নকলা (শেরপুর):
প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান সুমন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের সুস্থ জীবন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় উপস্থিত সবাইকে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
0 coment rios: