সর্বশেষ
Monday, April 13, 2026
Wednesday, March 18, 2026
আব্দুল করিম সরকার হেলথকেয়ারের ঈদ উপহার পেলো নকলার ছয় শতাধিক মানুষ
Monday, March 16, 2026
নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
টিফিনের টাকা জমিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা
Friday, February 27, 2026
টালকী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
Friday, February 13, 2026
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে নকলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
Tuesday, February 3, 2026
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত
Monday, February 2, 2026
নকলায় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রশাসন ও সাংবাদিকদের মতবিনিময়
Wednesday, January 28, 2026
নকলায় নিজস্ব অর্থায়নে ইবতেদায়ী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান
Tuesday, December 16, 2025
মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন
রাইসুল ইসলাম রিফাত, স্টাফ রিপোর্টার:
নকলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত বিজয় মেলায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বোধন হয়েছে ফ্রি ব্লাড ক্যাম্পেইন। উপজেলা পরিষদ মুক্তমঞ্চে তিন দিনব্যাপী এই বিজয় মেলা উদ্বোধন হয় হয় ১৬ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার। যা চলমান থাকবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
উপজেলা প্রশাসন নকলা শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত বিজয় মেলায় সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মানব কল্যাণ ফাউন্ডেশন এই বিনামূল্যের রক্তদান কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রক্তদানে আগ্রহী তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ফ্রি ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তূর্য, সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, সহ সভাপতি রনি ফরাজি, কল্যাণ সম্পাদক উমর ফারুক এবং লাভিন। রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্বে ছিলেন টেকনোলজিস্ট মোহাম্মদ আরিফ।
মানব কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন বিপন্ন না হয় সে উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মানব কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিজয় দিবসের মতো জাতীয় দিবসে মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সকালে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ জমশেদ আলী ও মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ প্রচার সম্পাদক মুক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ নাছিমা খাতুন, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম, সম্মানিত সদস্য জুলফিকার আলম ভুট্টো ও বিপুল দাসসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সরকারি কর্মচারীরা। তাঁরা বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।
