রকিব হাসান রবিন, নকলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার কায়দা এমপি বাড়ি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সাইফুল ইসলাম আর নেই। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম মিজানুর রহমান এমপি মহোদয়ের চাচাতো ছোট ভাই এবং মরহুম ওয়াজেদ আলী প্রেসিডেন্টের মেজো ছেলে ছিলেন।
গত ৯ মে বিকাল আনুমানিক ৫টায় ব্রেইন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম সাইফুল ইসলাম ঢাকার কারওয়ান বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার ১০ মে সকাল ১০টায় কায়দা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নকলা উপজেলা ও ৫ নং বানেশ্বরদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় শত শত মুসল্লির উপস্থিতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
শেরপুর-২ (নকলা -নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী অসুস্থতা ও ঢাকায় অবস্থান করার কারণে স্বশরীরে উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
0 coment rios: