Thursday, April 30, 2026

শেরপুর জেলা ছা. ক. পরিষদে সভাপতি পদে দায়িত্ব পেলেন নকলার সাব্বির রহমান সুজন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শেরপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
 আজ বৃহস্পতিবার(৩০ এপ্রিল) কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এক আনুষ্ঠানিক সভায়, নতুন এই কমিটি নিয়ে প্রকাশ করেন সংগঠনটির সভাপতি সাব্বির রহমান সুজন।

নবগঠিত এই কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ লিয়ন ,সহ-সভাপতি মোঃ সুজন, নাঈম ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ সারোয়ার হোসেন,মোঃ ওয়াদুদ মিয়া, মোঃ রিয়াদ হোসেন ।
সাধারন সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ ফাহিম তালুকদার। এছাড়াও যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার মাহফুজুল ইসলাম হিমেল, মোঃ তোফায়েল আলম, সামিদুল হক,আরিফ হাসান, মোঃ স্বপন হাসান, আব্দুল কাদির, মোঃ আসাদুল্লাহ আরমান, আরিফুল ইসলাম কারিম, সাংগঠনিক সম্পাদকঃ সাদিয়া জাহান মীম। 
দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন দপ্তর সম্পাদকঃ মাহমুদুল হাসান রিয়াজ,সহ-দপ্তর সম্পাদকঃ মোঃ মনির হোসেন,প্রচার সম্পাদকঃ মফিজুল ইসলাম মাহামুদ,সহ-প্রচার সম্পাদকঃ রুবেল রানা ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ জিন্নাতুল নাঈম ,সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মোছাঃ জান্নাতী পারভীন মিনা,আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ এহসানুল হক রিপন।

সংগঠনটির সভাপতি সাব্বির রহমান সুজন বলেন , ‘আমরা ছাত্রদের উন্নয়ন ও কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য ছাত্রদের অধিকার সংরক্ষণ এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।’
এছাড়া, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফাহিম তালুকদার বলেন, ‘আমরা ছাত্রদের শিক্ষা, সামাজিক বন্ধন তৈরী এবং সামাজিক সেবা বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখব।’ এসময় তারা সকলকে একত্রিত হয়ে সংগঠনের কাজ করার আহ্বান জানান।

নবগঠিত এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রিপন মাহমুদ,রোকসানা পারভীন,মোঃ মনজুরুল ইসলাম রানা,মোঃ মনিরুজ্জামান মাসুদ। উপদেষ্টারা জানান, শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ নবনির্বাচিত কমিটির মাধ্যমে আগামী দিনগুলিতে ছাত্র কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এমনটাই আশা করেন তারা ।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: