স্টাফ রিপোর্টার:
শেরপুরের নকলা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শফিকের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা। নকলা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম (শরীফ)-এর নেতৃত্বে নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।
কবর জিয়ারত শেষে শহীদ শফিকের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা খাদিমুল ইসলাম, বনেশ্বর্দী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফ মিয়া, গণপদ্দী ইউনিয়ন জামায়াত নেতা জাহাঙ্গীর কবিরসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
0 coment rios: