Friday, February 13, 2026

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে নকলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:

শেরপুর-২, নকলা–নালিতাবাড়ী আসনের বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি  সন্ধ্যায় নকলা উপজেলায় তার নিজ বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা উপজেলা  সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি মো. সেলিম মিয়া, সহ সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মো জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান ফিরোজ, সহ প্রচার সম্পাদক মোক্তার হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা আশরাফিয়া বেগম, কার্যকরী সদস্য মো মনিরুল ইসলাম, সম্মানিত সদস্য জুলফিকার আলম ভুট্রো, জসিম উদ্দিন, রাশিদুল ইসলাম, খালিদ হাসান নাইম, আব্দুল জলিল, সহযোগী সদস্য রাকিবুল হাসান, অনিক মিয়া ও বেরহান মিয়া প্রমুখ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবম পে স্কেল বাস্তবায়নের দাবি তুলে ধরেন এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: