আব্দুল্লাহ আল-আমিনঃ-
শেরপুরের নকলায় জালালপুর আল জামিয়াতুল মাদানিয়া ক্বওমি মাদরাসার স্কুল শাখা (নূরাণী কিন্ডার গার্ডেন) নার্সারী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যথেকে বার্ষিক ফলাফলের ভিত্তিতে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় মাদরাসা প্রাঙ্গনে নকলা বড় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা হারেজ উদ্দীনের সভাপতিত্বে মুফতি নুরুন্নবীর সঞ্চালনায় উক্ত বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে অত্র মাদরাসার সভাপতি,মোঃ মঞ্জুরুল হক,
সাধারন সম্পাদক খলিলুর রহমান, পৌর কাউন্সিলর ফরিদ আহমেদ লালন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নকলা শহরের প্রাণ কেন্দ্র জালালপুরে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ২০০৩ সাল হতে প্রতিষ্ঠিত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নূরাণী,নাজেরা হেফজ ও কিতাব বিভাগে নিয়মিত আবাসিক-অনাবাসিক মিলিয়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে তন্মোধ্যে স্কুল শাখার মেধাক্রম অনুসারে প্রতি শ্রেণীতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদের বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
0 coment rios: