নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নিজস্ব অর্থায়নে ইবতেদায়ী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত উপবৃত্তি বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন সুপার মো. শহিদুল ইসলাম।
সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও সহকারী মৌলভী মো. হযরত আলী প্রমুখ। আলোচনা সভার পরে মাদ্রাসার নিজস্ব অর্থায়নে ইবতেদায়ী স্তরের ৬২ শিশু শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়।
মাদ্রাসার অফিস সূত্রে জানা গেছে, সরকারের উপবৃত্তি বঞ্চিত মাদ্রাসার ইবতেদায়ী স্তরের শিশু শিক্ষার্থীদের মাঝে প্রতি ৬ মাস পর পর মাদ্রাসার নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রদান করা হয়। এই উপবৃত্তি প্রাপ্তির বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত হারে প্রাপ্যতার ভিত্তিতে শিক্ষার্থীর অভিভাবকগনের হাতে উপবৃত্তির টাকা তুলে দেওয়া হয়। এর আগে, শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় পিটিএ কমিটির সাবেক সভাপতি আব্দুছ ছাত্তার, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যগন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন ও মুক্তা খাতুন; সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, আয়েশা আক্তার, মোজাহিদুল ইসলামসহ কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদের মা ও অভিভাবকগন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সুপার মো. শহিদুল ইসলাম জানান, সরকার কর্তৃক উপবৃত্তি বঞ্চিত ইবতেদায়ী স্তরের শিশু শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রদানের অর্থ গচ্ছিত রাখতে জনতা ব্যাংক পিএলসি নকলা শাখায় একটি হিসাব খোলা হয়েছে, যার সঞ্চয়ী হিসাব নং ১০০১৪৩৮৭০৭৫২। ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের সহায়তার লক্ষ্যে মাদ্রাসার অফিসে রশিদ জমাদানের শর্তে যেকেউ ১০০১৪৩৮৭০৭৫২ হিসাব নম্বরে আর্থিক সহায়তা জমা দিতে পারেন।
0 coment rios: